রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৫৭ পিএম
রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার দুপুরে নগর ভবনের ৫০৩ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি মোঃ সাকিল ও সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মচারীদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নে নবনির্বাচিত কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ সময় রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি মো. সাকিল, সাধারণ সম্পাদক মো. সানারুল ইসলাম ছবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মাকু ও কার্য-সহকারী আলতাব হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে সহ-সভাপতি মো. শাহিন রেজা ও মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।

যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসা. রুবিনা খাতুন এবং ক্রীড়া সম্পাদক মো. আহাদ আলী অনুষ্ঠানে অংশ নেন।

আইন বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রনি, সদস্য মো. সোহেল রানা, মো. কামরুল, মো. সামসুল ইসলাম, মো আবু জাফর বিটন, মো. আলেম শেখ ও মো. সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেএইচআর