ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল ঘোষণার প্রতিবাদে ও পুনঃভোট গণনার দাবিতে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ও জেলা বিএনপি’র সদস্য সচিব জানান, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমার বিজয় সুপরিকল্পিত ভাবে ছিনিয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, কেন্দ্রভিত্তিক ফলালে ধানের শীষ প্রতিকের ৯ হাজার ৫শত ৪৭ টি ভোট বাতিল করা হয়েছে। অথচ পৌর এলাকার ভেলাকোপা একটি অবহেলিত এলাকা। সেখানে একটি ভোটও বাতিল হয়নি।
তিনি আরোও বলেন, ভোট পুনঃগণনার দাবিতে ইতোমধ্যেই আমরা হাইকোর্টে একটি রিট আবেদন করেছি।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন