নড়াইল সদরে সামাজিক আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয়পক্ষের ৪ জন নিহতের ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার ভোরে সেহরি খাওয়ার পর সদরের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে স্থানীয় ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরইমধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ঘের পর সবশেষ সোমবার ভোরে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা লোকজন নিয়ে নিউটন সমর্থিতদের ওপর অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় খলিল শেখ (৬৫) তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০) ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ (৩৫) ঘটনাস্থলে মারা যান। প্রতিরোধের মুখে চেয়ারম্যান সমর্থিত ওসিবুর শেখ আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন