কুড়িগ্রামের উলিপুরে ' পরিবেশ ও বাস্তুসংস্থান রক্ষা করুন, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করুন' এই স্লোগানকে ধারণ করে অবৈধ উপায়ে বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে গ্রীন ভয়েস (পরিবেশ যুব সংগঠন) এর আয়োজনে শহীদ মিনার (বিজয় মঞ্চ) চত্বর থেকে পরিবেশ পদযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা চত্বরে গিয়ে সমবেত হয়।
সেখানে গ্রীন ভয়েসের সকল সদস্যরা হাতে হাত রেখে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস এর উলিপুর উপজেলা শাখার সভাপতি সরফরাজ সৌরভ ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে শাহরিয়ার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উলিপুরের বিভিন্ন স্থান থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে পকেট ভারি করছে একটি মহল এতে পরিবেশ নষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংকট সৃষ্টি করছে। দ্রুতই প্রশাসনের দৃষ্টি কামনাসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন