গাজীপুরে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে সোমবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা অংশ নেন।
এনডিএফ গাজীপুরের সভাপতি অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেজারার ডা. হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আমিনুল হক বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত ও যাকাতের মাধ্যমে মানবকল্যাণে আত্মনিয়োগের শিক্ষা দেয়। তিনি চিকিৎসকদের মানবিক সেবা ও পেশাগত দায়িত্ব পালনে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর এনডিএফের প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. মুহাম্মদ আলী আকবর পলান ও সদস্য সচিব ডা. মো. খলিলুর রহমান।
ডা. জুবায়েরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং স্বাগত বক্তব্য রাখেন ডা. মো. শফিকুল ইসলাম। মাহফিল শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন