লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান সুষ্ঠুভাবে আয়োজনে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৫৮ পিএম
লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান সুষ্ঠুভাবে আয়োজনে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে আসন্ন মহাঅষ্টমী পুণ্যস্নান সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সভায় স্নানোৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতি বছর দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থী এই উৎসবে অংশ নেন, তাই তাঁদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রস্তুতিমূলক এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

এছাড়াও সভায় সিভিল সার্জন মশিউর রহমান রনিসহ জেলা পরিষদ, এলজিইডি, গণপূর্ত বিভাগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসবে আগত পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা, যাতায়াত এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জেএইচআর