রাসিকে ট্যাক্সেশন কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদের বিদায় সংবর্ধনা

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৫:৪২ পিএম
রাসিকে ট্যাক্সেশন কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদের বিদায় সংবর্ধনা

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রাজস্ব বিভাগের ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহম্মেদ শিমুলের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে নগরভবনের সিটি হল সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা। রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ এবং বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

স্মৃতিচারণমূলক বক্তব্যে সহকর্মীরা ইমতিয়াজ আহম্মেদ শিমুলের দীর্ঘ কর্মজীবনের দক্ষতা ও বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। পরে রাজস্ব বিভাগের বিভিন্ন শাখার পক্ষ থেকে বিদায়ী এই কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হোদা এবং লাইসেন্স পরিদর্শক মো. সেকেন্দার আলীসহ রাজস্ব বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেএইচআর