মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ৭টি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬ হাজার ৯৬৪টি অসহায়, হতদরিদ্রদের পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ঘিওর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম।
সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে কার্ডধারী উপকারভোগীদের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান রিপন, ঘিওর উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক খন্দকার বনি ইসলাম , ইউপি সদস্য মোশারফ হোসেন, লাভলু বেপারী, মনোয়ার ভূঁইয়া প্রমুখ।
চাউল বিতরণ কার্যক্রমে তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন