ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর তারেক স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেক কর্মীর হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান বিতরণ করেন। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব এস এম মিকাইল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম এবং প্রধান বর্জ্য কর্মকর্তা শিরিন সুলতানা।
অনুষ্ঠানে প্রশাসক রোকনুজ্জামান সরকার বলেন, শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলস পরিশ্রম করেন। তাঁদের এই কাজের স্বীকৃতি দিতে এবং ঈদের আনন্দ ভাগ করে নিতেই প্রধানমন্ত্রীর এই বিশেষ উপহার।
তিনি আরও জানান, বর্ষায় জলাবদ্ধতা নিরসন ও মশামুক্ত নগরী গড়তে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অপরিসীম। এ সময় তিনি কর্মীদের আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন