জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সংগঠক ও এনসিপি’র গাজীপুর জেলা আহ্বায়ক এমএম শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব আলী নাসের খান ও গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান।
বক্তারা এনসিপি’র আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, দেশের উন্নয়ন ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা রক্ষায় এই দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসএম রেদোয়ান, আলমগীর হোসেন এবং জুলাই আন্দোলনে আহত রফিকুল ইসলাম রায়হানসহ স্থানীয় নেতারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন