ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিনাজপুরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। আইডিইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল।দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন।দিনাজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদ আলী মঙ্গোলিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সাজিউল ইসলাম সাজু।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. মিনারুল ইসলাম, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, নির্বাহী প্রকৌশলী সুফিয়া সুলতানা এবং সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল আউয়ালসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং প্রকৌশলী সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন