২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহরের সিএনবি মোড়ের একটি অভিজাত রেস্টুরেন্টে জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং আছিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
জেলা জমিয়তের মুফতী মুহাম্মদ শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর সদর শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম সরকার, সাধারণ সম্পাদক মাওলানা খাদিমুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার, যুব জমিয়তের জেলা সভাপতি মাহমুদুল হাসান সানোয়ার এবং দিনাজপুর ওলামা দলের সাধারণ সম্পাদক মো. শাহিন আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর যুব জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ হাসান, জমিয়ত সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম মাযহারী, মাওলানা আব্দুল মান্নান, মো. মকবুল হোসেন, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মোস্তফা আল হুসাইনী, জেলা জমিয়ত সদস্য মাওলানা নুরুল ইসলাম জিহাদী ও পৌর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত উলামায়ে কেরামগণ।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন