ফেনীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী  প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৭:০৪ পিএম
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ফেনীতে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি), জেলা প্রশাসক মনিরা হক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব।

এরপর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমানের নেতৃত্বে জেলা পুলিশ প্রশাসন শ্রদ্ধা নিবেদন করে। পর্যায়ক্রমে ফেনী পৌরসভা, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেএইচআর