রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শংকর জানান, মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ওই শিশুটির মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালটিতে এই উপসর্গ নিয়ে মোট ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ১৪ জন শিশু।
রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা আক্রান্ত শিশুদের সেবা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন