দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে আইডিইবি’র ফুলেল শুভেচ্ছা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৩:৩৭ পিএম
দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে আইডিইবি’র ফুলেল শুভেচ্ছা

দিনাজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে এই শুভেচ্ছা প্রদান করা হয়।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন আইডিইবি’র কাউন্সিলর প্রকৌশলী এ আই এম মিজানুর রহমান, প্রকৌশলী নুরুল হুদা, প্রকৌশলী রবীন্দ্রনাথ রায় এবং সহসভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। এছাড়াও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম ও শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. মনজুর মোর্শেদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রকৌশলীরা। সভায় আইডিইবি’র বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রযাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জেলা পরিষদের সার্বিক উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কারিগরি দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

শুভেচ্ছা গ্রহণকালে নবনিযুক্ত প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি জেলার সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শ কামনা করেন। সভায় প্রকৌশলী মো. মনজুরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল মমিন, প্রকৌশলী মো. লায়েক আলী এবং প্রকৌশলী মো. আনিসুজ্জামানসহ সংগঠনের জেলা শাখার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেএইচআর