রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন রোগী ১২ জন

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৫:২৪ পিএম
রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন রোগী ১২ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১২ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ জন। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, জেলায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আইসোলেশন ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। আক্রান্ত শিশুদের বিশেষ পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিভাবকদের সচেতন থাকার এবং শিশুদের দ্রুত টিকাদানের পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর