দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়।
এরপর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিগত দিনে মৃত্যুবরণকারী চেম্বারের সদস্য ও তাঁদের পরিবারের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক। চেম্বারের পরিচালক মো. রাহবার কবীর পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল ও সহ-সভাপতি মো. শামীম কবির। এছাড়া বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন চেম্বারের সচিব মামুন-অর-রশিদ।
পরে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা সভায় চেম্বার সদস্য মো. খালেকুজ্জামান বাবু, রাজিউর রহমান রাজু, মো. সাইফুল্লাহ, মো. আইনুল হক, রেহাতুল ইসলাম খোকা, আল মামুন বিপ্লব ও শফিকুল ইসলাম সাজু অংশগ্রহণ করেন।
সাধারণ সভায় চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেনসহ বর্তমান পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, মো. মোসাদ্দেক হোসেন, সুজাউর রব চৌধুরী, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মো. জর্জিস আনাম, মো. মোকাররম হোসেন, আলহাজ্ব শাহেদ রিয়াজ পিম, মানবেন্দ্র দাস (মনোজ), মো. রুবেল ইসলাম, মো. মোস্তফা কামাল মিলন, মো. মঞ্জুর মুর্শেদ সুমন, মো. শামীম কবীর অপু, মো. সাখাওয়াত হোসেন শিল্পী ও মো. রেজওয়ানুল ইসলাম রিজু উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন