ভোলা প্রেসক্লাবের সভাপতি অনু ও সম্পাদক লিটন নির্বাচিত

জেলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৬:২৬ পিএম
ভোলা প্রেসক্লাবের সভাপতি অনু ও সম্পাদক লিটন নির্বাচিত

উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে অ্যাডভোকেট নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাছির উদ্দীন লিটন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) ক্লাব প্রাঙ্গণে ভোটারদের সরাসরি ভোটে নতুন এই নেতৃত্ব নির্ধারিত হয়। ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে সমকাল ও সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দীন লিটন ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের অন্যান্য পদে বিজয়ীরা হলেন: সহ-সভাপতি: মো. সুলাইমান (১৯ ভোট)। যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুল ইসলাম (২৫ ভোট)। কোষাধ্যক্ষ: নুরে আলম ফয়জুল্লাহ (২৯ ভোট)।

এছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা (দেশ টিভি/বাংলানিউজ) এবং নির্বাহী সম্পাদক পদে মোতাছিন বিল্লাহ (ভোলা দর্পণ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসা নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে ভোলা প্রেসক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেছেন। স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, তাঁদের অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে ভোলার গণমাধ্যম অঙ্গন আরও সমৃদ্ধ হবে।

জেএইচআর