জামালপুরের ইসলামপুর চরপুটিমারি আকন্দপাড়া এলাকায় সাংবাদিকের জমি দখল মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে আকন্দপাড়া নিজ বাড়ি থেকে জবরদখলের অভিযোগের মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, উপজেলার চরপুটিমারি আকন্দপাড়া এলাকার সাংবাদিক মনির হোসেনের বড় ভাইয়ের দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গত বুধবার আসামিরা চরপুটিমারি আকন্দপাড়া দশআনি নদীর পূর্বপাড়ে দেশীয় অস্ত্র নিয়ে একটি সংঘবদ্ধ দল জোর করে জমি জবরদখল করে। ঘটনাস্থলে পুলিশসহ সাংবাদিক উপস্থিত হলে তাদেরকেও ভয়ভীতি প্রদর্শন করে তারা।
সাংবাদিক মনিরের বড় ভাই বাদী হয়ে ১৬ জনের নামে জবরদখলের মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে সরুজ মিয়া ও সাদা মিয়া নামের দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন