চুয়াডাঙ্গায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে এক উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
বিজ্ঞান মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কালেক্টরেট ওয়াকিহা মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক উজ জামান।
এবারের বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি করা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং রোবোটিক্স নিয়ে শিক্ষার্থীদের প্রজেক্টগুলো দর্শকদের নজর কাড়ছে।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন