ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “সব শিশুদের টিকা দেব, হাম-রুবেলা রোধ করব” স্লোগানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কমপ্লেক্স ভবনের সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন পারভেজ, ডা. হাবিবুর রহমান হাবিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) খন্দকার এনায়েত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সারোয়ার হোসেন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদ উল্লাহ এবং উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী আবু সুফিয়ানসহ অনেকে।
বক্তারা শিশুদের সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে এই টিকাদান কর্মসূচিকে সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন