টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ হর্টিকালচারাল প্রোডিউসারস অ্যান্ড এক্সপার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুল চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের আর্থিক সহযোগিতা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হর্টিকালচারাল প্রোডিউসারস অ্যান্ড এক্সপার্টস অ্যাসোসিয়েশনের সিইও মো. হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের উপ-পরিচালক কাজী মো. আনিছুর রহমান খান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস আশা প্রমুখ।
প্রশিক্ষণে কুল উৎপাদনকারী কৃষক, সরবরাহকারী এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।
রপ্তানিযোগ্য কুল উৎপাদন প্রক্রিয়া, কোয়ারেন্টাইন, বালাইমুক্ত ও নিরাপদ কুল উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও কুল রপ্তানির বিষয়ে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন