সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাম্মাম শহরের জুবাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ শেখ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন বড় ভাই কুয়েত প্রবাসী মোঃ কাউছার হোসেন। বর্তমানে মুরাদের মরদেহ জুবাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মুরাদের পরিবারে বৃদ্ধা মা, স্ত্রী, দুটি শিশু কন্যা এবং মাত্র ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকাতুর পরিবারটি মুরাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ও সৌদি সরকারসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন