গাজীপুর মহানগর জামায়াতের গণমিছিল

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৭:৪০ পিএম
গাজীপুর মহানগর জামায়াতের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে শনিবার (২৫ এপ্রিল) গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন মহানগর নায়েবে আমীর মো: খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, সেক্রেটারি আ স ম ফারুক, ড. হাফিজুর রহমান। এছাড়াও মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিলটি বিকালে চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভোগড়া বাইপাসে গিয়ে শেষ হয়। গণমিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দ্রুত গণভোটের রায়কে বাস্তবায়ন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দান করুন, নতুবা জনগণের ক্ষোভে আপনাদের মসনদ ভেঙে খানখান হয়ে যেতে পারে।

বক্তারা আরও বলেন, এ সরকার জ্বালানি সংকট নিরসনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। তার সাথে যোগ হয়েছে তীব্র লোডশেডিং। তারা আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি সংকট নিরসন ও লোডশেডিং বন্ধ করতে হবে।

এএন