রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান সেলিমের দাফন সম্পন্ন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৫:১৮ পিএম
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান সেলিমের দাফন সম্পন্ন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খান পাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান সেলিম (৭৮) আর নেই।

রোববার সকাল সাড়ে ১১ ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) নিজ গ্রাম জাবরা খান পাড়ায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মৃত মোহাম্মদ আলীর পুত্র ।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুম এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। 

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম।

শেষ বিদায় জানাতে জানাজার নামাজে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মেজবাহ উদ্দিন খানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা ও গার্ড অব অনার প্রদানের পর বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান সেলিমকে উনার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় এলাকাবাসী বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এএন