মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:২৬ পিএম
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে মাদক, চাঁদাবাজি, দখলবাজি, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং, বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জননিরাপত্তা জোরদার এবং সামাজিক অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সোমবার বিকেলে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারে এ মতবিনিময় সভার আয়োজন করে মধুপুর থানা পুলিশ।

“বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন”- এই প্রতিপাদ্যে ১১ নম্বর বিটের আয়োজনে অনুষ্ঠিত সভায় আউশনারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও মোটের বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি আজহারুল ইসলাম আজাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক। তিনি মাদক, চাঁদাবাজি, দখলবাজি, ইভটিজিং, সন্ত্রাসী কার্যক্রম, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন আউশনারা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উজ্জল বৈরাগী, দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা এসআই সোহেল, সহকারী বিট কর্মকর্তা এএসআই নাজিম উদ্দীন, আউশনারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাচ্চু, সাবেক সহসভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন কাজল, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আকাশ, আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও থানা পুলিশের সদস্যরা।

এসময় যুবদল নেতা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আউশনারা ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 

এএন