সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা আর নেই

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২৬, ১২:২৩ পিএম
সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন্নেছা আর নেই
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেগম জেবুন্নেছার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।

তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী ছাত্রছাত্রী রেখে গেছেন।

বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।

পরিবার ও দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এএন