টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ রোগীর চিকিৎসা, অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদান ও প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক হস্তান্তর করা হয়।
পরিষদ সূত্রে জানা যায়, মোট অনুদানের মধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১১ লাখ টাকা এবং ব্যক্তিগতভাবে অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসার জন্য ৮ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
চেক বিতরণকালে অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন এবং হিসাব রক্ষক এসএম তারিকুল হাসানাত। এছাড়াও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন