ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ, কেক কেটে উদযাপন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:৩৫ পিএম
ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ, কেক কেটে উদযাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

পরে প্রেসক্লাবের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক, সহ-সভাপতি এস এইচ কাইয়ুম ও ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মাহমুদুল হক শুভ, কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব ও মো. ইসহাক মিয়া, সদস্য মো. মিজানুর রহমান মানিক, ফয়সাল আহমেদ শাকিল, আব্দুল্লাহ আল নোমান এবং মো. মেহেদী হাসান।

এসময় উপস্থিত সকল সদস্য একে অপরকে শুভেচ্ছা জানান এবং প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এএন