রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম (৬০ পুরিয়া) গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লাহ বেপারী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লাহ বেপারী পাড়ার মৃত নায়েব আলী ডাক্তারের ছেলে মো. সুলতান সিকদার (৪৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা তাকে গাঁজাসহ আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন