পিরোজপুরের কাউখালীতে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স’ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার।
অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোমা রানী দাস। এ সময় বক্তারা পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে সাধারণ কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, কৃষিকে আধুনিকায়ন ও উন্নত করার লক্ষ্যে গৃহীত এই পদক্ষেপগুলো কৃষকদের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহামুদ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রুম্মান প্রমুখ।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এনজিও কর্মী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী কৃষকরা প্রকল্পের চলমান কার্যক্রম নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার দাবি করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন