কিশোরগঞ্জের কটিয়াদীতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও শেখ জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ জাইদুল, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।
পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন। অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইলিয়াস আলী, পৌর যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরিফুল হাসিব ও সদস্য সচিব আশিকুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার মোট ১৫০০ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। এর অংশ হিসেবে প্রত্যেক সুবিধাভোগীকে ২০ কেজি করে চাল এবং নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
বিতরণকালে সংসদ সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন