কুমিল্লা ভূমি সপ্তাহ পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: মে ২১, ২০২৬, ১০:৫২ পিএম
কুমিল্লা ভূমি সপ্তাহ পালন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘ভূমি সপ্তাহ’ উপলক্ষে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভূমি সপ্তাহের সমাপনী দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. বি. এম. মশিউজ্জামান। আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার।

ভূমি সেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সমাপনী দিনে সেরা কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা হয়। এতে প্রথম পুরস্কার লাভ করেন আদর্শ সদর উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা মো. মনির হোসেন। দ্বিতীয় পুরস্কার লাভ করেন জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড কিপার (দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার) এবং তৃতীয় পুরস্কার লাভ করেন জোনাল সেটেলমেন্ট অফিসের সহকারী কর্মকর্তা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও ভোগান্তিহীন ভূমি সেবা পৌঁছে দেওয়া। স্মার্ট ভূমি সেবার লক্ষ্য অর্জনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

জেএইচআর