দিনাজপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খিচুড়ি বিতরণ

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৯:৪১ পিএম
দিনাজপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খিচুড়ি বিতরণ

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। 

শনিবার দিনাজপুর পৌর বিএনপির উদ্যোগে চাউলিয়াপট্টি ২ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

কর্মসূচির শুরুতে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকল, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি এবং জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলনসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

জেএইচআর