জামালপুরের ইসলামপুর উপজেলায় আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় হজরত আলী (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম লাউদত্ত এলাকায় ইসলামপুর-গুঠাইল সড়কের পাশে কাজী মুরগি ফার্মের পশ্চিম দিকে একটি আমগাছের ডালে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হজরত আলী পশ্চিম লাউদত্ত এলাকার মৃত হাফেজ মিয়ার ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন