হাজীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিপুল মিয়া, জামালপুর প্রকাশিত: জুন ৬, ২০২৬, ১১:০১ এএম
হাজীপুরে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার হাজীপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা দল বিজয়ী হয়।

খেলাটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে ম্যাচটি উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে একটি খাসি ছাগল তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

এএন