রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৩:৩৭ পিএম
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৮৫ বোতল বিদেশি মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ (ফেনসিডিল), ৪১ পিস ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবুলাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া (২৪), চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ফরহাদ হোসেন (২২), রদনি মিয়া (২৬) ও কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু (৩০)।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। ব্যবসায়ীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এএন