ফের ভূমিকম্পে কাঁপল সিলেট

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:৩০ এএম
ফের ভূমিকম্পে কাঁপল সিলেট

সপ্তাহের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিট ৩১ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ জানিয়েছেন, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সীমান্তবর্তী এলাকায়।

তিনি আরও জানান, ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের অবস্থান উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের কম্পন সিলেট নগরের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। অনেক বাসিন্দা কম্পন টের পেলেও আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বের হওয়ার আগেই ভূমিকম্প থেমে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্প অনুভবের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেন অনেকেই।

এর আগে গত রোববার (৬ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে সিলেটে মাঝারি মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর অবস্থান ছিল রাজধানী থেকে উত্তরে ৪৩২ কিলোমিটার দূরে।

এম জি