বামনায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

বামনা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১১:২৬ এএম
বামনায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

বরগুনার বামনা সদর ইউনিয়নে আবির হোসেন (এহসান হাওলাদার) নামে এক এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত আবির হোসেন ওরফে এহসান হাওলাদার (১৮) বামনা উপজেলার বামনা সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের আ. জলিল হাওলাদারের ছেলে এবং সরকারি বামনা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান এহসান। শনিবার সকালে পরিবারের সদস্যরা তার কক্ষের বারান্দার পাটাতনের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএন