শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ১২:০৬ এএম
শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তিতে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের পাড়ানগর এলাকার একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী শাহানারা বেগম বাড়ির পাশের খালে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ভাসতে দেখেন। কৌতূহলবশত তিনি ব্যাগটি খুলে এক নবজাতকের মৃতদেহ দেখতে পান। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসী শাহরাস্তি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নবজাতকের বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ভূঁইয়া জানান, মৃত শিশুটির পরিবারের সন্ধান করছে পুলিশ। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর