সখীপুরে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪৬ পিএম
সখীপুরে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পর্শে আব্দুল গনি মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গনি মিয়া (৫০) উপজেলার নয়া কচুয়া এলাকার আহাম্মদ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আবদুল গনি মিয়া গরুর জন্য বাড়ির পাশে ঘাস কাটতে যান। এ সময় অসাবধানতাবশত মাটিতে বা ঝোপে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল গনি মিয়ার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর