ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৬:৪৮ পিএম
ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের সাথে সাথে ফরিদপুরেও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) হেলিন জেরিন খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ...সুপার মো. নজরুল ইসলাম, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রকিবুল হাসান এবং সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করার পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে ফরিদপুর জেলায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির যাত্রা শুরু হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রথম পর্যায়ের পর পর্যায়ক্রমে জেলার অন্য সব উপজেলার ইউনিয়নগুলোতেও এই কার্ড বিতরণ করা হবে।

জেএইচআর