কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় দুঃস্থ মহিলা ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন, সেলাই মেশিন ও নলকূপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ১৩০টি স্প্রে মেশিন, ১৭টি সেলাই মেশিন ও ২২টি নলকূপ বিতরণ করা হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন