পূবাইলে অবৈধ কেমিক্যাল কারখানায় আগুন

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৪:৩৬ পিএম
পূবাইলে অবৈধ কেমিক্যাল কারখানায় আগুন

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি অবৈধ কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পূবাইল থানাধীন কলেজ গেট এলাকার ‘ইকো গ্রিন’ নামক টায়ার গলিয়ে কেমিক্যাল তৈরির কারখানায় এই আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে ঘটনার সময় ভেতরে কোনো শ্রমিক ছিলেন না বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

কারখানায় আগুন লাগার পর স্থানীয়রা টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টারও বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

এলাকাবাসী জানান, ২০১৬ সালের ২৪ জানুয়ারি এই কারখানাতেই এক ভয়াবহ বয়লার বিস্ফোরণে নারী ও পথচারীসহ ৬ জন নিহত হয়েছিলেন। দীর্ঘদিন পর আবারও একই কারখানায় আগুনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জেএইচআর