রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার সকাল ১১টায় চৌগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি এম এ মান্নান ধনির নেতৃত্বে মিছিলটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মোড় এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পরিহারের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সাইফুল ইসলাম, আলম দফাদার ও আরাফাত রহমান, যুবনেতা তুফান, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিঠুন, নুরুল ও কবির, যুবনেতা রকি, মিঠু, রানাসহ উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন