পবিত্র মহররম ও আশুরা উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ১৩টি ইমামবাড়ি ও খানকা শরীফে চিনি ও চাল বিতরণ করা হয়েছে। সৌদি প্রবাসী ও হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইমামবাড়ি ও খানকা শরীফে গিয়ে মোট ৩২ বস্তা চাল ও ৫ বস্তা চিনি পৌঁছে দেওয়া হয়।
এ সময় হোসাইন ডিউরেবল পলিমার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. সুলতান মোল্লা বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা ইমামবাড়ি ও খানকা শরীফগুলোতে চাল ও চিনি বিতরণ করেছি। ভবিষ্যতেও মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডে হোসাইনের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
স্থানীয় ধর্মীয় নেতারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন