জেলা প্রশাসক

দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:১১ পিএম
দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আপনারা স্বাবলম্বী হবেন, এটাই আমাদের প্রত্যাশা। দক্ষতাই আসলে আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার।

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান ভূঁইয়া বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মৌলিক দক্ষতা অর্জনের মাধ্যমে তারা ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ পাবে।

জেএইচআর