সারাদেশের মতো চাঁদপুরের ফরিদগঞ্জেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে প্রথম দিনেই উপজেলার আটটি পরীক্ষা কেন্দ্রে ৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ৪৮ জন ছাত্রী এবং ১৯ জন ছাত্র।
বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলা থেকে মোট ২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৮৩ জন। অনুপস্থিতির হার প্রায় ৩ দশমিক ১২ শতাংশ।
কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৬৭৫ জনের মধ্যে ১১ জন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩১০ জনের মধ্যে ১০ জন, গল্লাক আদর্শ কলেজ কেন্দ্রে ৩০৫ জনের মধ্যে ১৩ জন এবং চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২০৭ জনের মধ্যে ২ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রগুলোর মধ্যে ফরিদগঞ্জ মাছিমদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৭ জনের মধ্যে ১০ জন, চান্দ্রা ছামিদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২৭ জনের মধ্যে ৬ জন, রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ১৮৮ জনের মধ্যে ১০ জন এবং মূলপাড়া শামছুদ্দিন খান কারিগরি ও বাণিজ্য কলেজ কেন্দ্রে ৭১ জনের মধ্যে ৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষার প্রথম দিনেই এতসংখ্যক পরীক্ষার্থীর, বিশেষ করে ছাত্রীর অনুপস্থিতির কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি কেন্দ্র সচিব বা সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন