কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুকা) কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-০৫ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এবং কুমিল্লা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফছার উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তারা কুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এই কার্যালয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন