কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতিকুর রহমান মজুমদার। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিদায়ী ওসি মো. মজিবুর রহমান নবাগত ওসির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। বদলিজনিত আদেশের কারণে তিনি কক্সবাজার জেলা পুলিশের নির্ধারিত ইউনিটে যোগ দিতে উখিয়া থানা ত্যাগ করেছেন।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উখিয়া থানায় আসার আগে মো. আতিকুর রহমান মজুমদার কুমিল্লার চান্দিনা থানার ওসি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছরের ৭ ডিসেম্বর চান্দিনা থানার ওসির দায়িত্ব নেন। পরবর্তীতে চলতি বছরের ২ জুলাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে দায়িত্ব হস্তান্তর করে বদলিজনিত আদেশে উখিয়া থানার নতুন ওসি হিসেবে যোগ দেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন